শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচক ও লেনদেন কমে চাপে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬ | 33 বার পঠিত | প্রিন্ট

সূচক ও লেনদেন কমে চাপে শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দরপতনের মধ্য দিয়েই বিদায়ী সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর প্রভাবে কমেছে প্রধান মূল্য সূচক, পাশাপাশি বাজার মূলধনও পাঁচ হাজার কোটি টাকার বেশি হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবস লেনদেন হলেও এর মধ্যে চার কার্যদিবসেই সূচকের পতন হয়েছে। ফলে দাম বাড়ার তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর হারিয়েছে।

Responsive Ad Banner

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ২২২টির এবং ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।

দাম কমার প্রভাবে ডিএসইর বাজার মূলধনও উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৪ কোটি টাকা।

বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্য সূচকেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫২ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১১ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে, ব্লু-চিপ কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে ১৫ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমেছে। আগের সপ্তাহে সূচকটি ২ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ বেড়েছিল।

তবে ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকে সামান্য ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৫ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ। যদিও আগের সপ্তাহে সূচকটি ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ কমেছিল।

এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮৩০ কোটি ২৪ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৯৪৩ কোটি ৩৯ লাখ টাকা। সেই হিসাবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৩ কোটি ১৫ লাখ টাকা বা ১১ দশমিক ৯৯ শতাংশ।

Facebook Comments Box

Posted ৫:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com