নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ থেকে একাধিক অথরাইজড রিপ্রেজেন্টেটিভকে (এআর) প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি ডিএসইর কাছে জমা দেওয়া তথ্য অনুযায়ী, স্ব স্ব প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ভিত্তিতেই এ-সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, জাহান সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং ১৯৫) তাদের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. রাকিবুল হাসানকে পদ থেকে প্রত্যাহার করে নিয়েছে।
অপরদিকে, হারপুন সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং ১৩১) তাদের প্রতিনিধি মো. মাসুম হোসাইনকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
মোহাম্মদী স্টক মার্কেট লিমিটেড (ডিএসই ট্রেক নং ১৫) তাদের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. শাহাদাত হোসাইনকে প্রত্যাহার করেছে।
স্টার্লিং স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং ২৪৯) থেকে আলী নূর মো. রাসেল নামের প্রতিনিধিকে প্রত্যাহার করা হয়েছে।
জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেড (ডিএসই ট্রেক নং ১৪৮) তাদের প্রতিনিধি মো. আলামিনকে প্রত্যাহার করেছে।
পাশাপাশি, শেলটেক ব্রোকারেজ লিমিটেড (ডিএসই ট্রেক নং ১২০) থেকে মো. মোহাম্মদ খালেদ সিফুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।
ডিএসই সূত্র নিশ্চিত করেছে, সংশ্লিষ্ট সব ব্রোকারেজ হাউজের অভ্যন্তরীণ কারণেই এসব অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ব্রোকারেজ হাউজগুলো প্রয়োজনীয় তথ্য ডিএসইতে জমা দিয়েছে।
Posted ৪:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.