বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কার্যদিবসের মধ্যে শেয়ার কিনলেই নগদ ও বোনাস পাবে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

দুই কার্যদিবসের মধ্যে শেয়ার কিনলেই নগদ ও বোনাস পাবে বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতী ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ পেতে হলে বিনিয়োগকারীদের আগামী দুই কার্যদিবসের মধ্যেই শেয়ার কিনতে বা ধরে রাখতে হবে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে। রেকর্ড ডেট উপলক্ষে ওইদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে ১০ ও ১১ মে শেয়ারটি স্পট মার্কেটে লেনদেন হবে।

Responsive Ad Banner

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্পট মার্কেটে লেনদেন চলাকালে যারা কোম্পানিটির শেয়ার কিনবেন বা ধরে রাখবেন, তারাই ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন। অন্যদিকে এ সময়ের মধ্যে শেয়ার বিক্রি করলে বা কিনতে ব্যর্থ হলে বিনিয়োগকারীরা ঘোষিত লভ্যাংশ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা ৭০ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন। পাশাপাশি প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে অতিরিক্ত ৩টি বোনাস শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৫ টাকা ২৪ পয়সা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com