বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহযোগী প্রতিষ্ঠানের উন্নত পারফরম্যান্সে ইউসিবির মুনাফা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

সহযোগী প্রতিষ্ঠানের উন্নত পারফরম্যান্সে ইউসিবির মুনাফা বৃদ্ধি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও নিট সম্পদ মূল্যে (এনএভি) উন্নতি হয়েছে। তবে পরিচালন নগদ প্রবাহে নেতিবাচক অবস্থান দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে পুনর্মূল্যায়িত ইপিএস ছিল ৪ পয়সা।

Responsive Ad Banner

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৪ টাকা ২২ পয়সা। ২০২৫ সালের একই সময়ে পুনর্মূল্যায়িত এনওসিএফপিএস ছিল ইতিবাচক ৬ টাকা ৯৮ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৭ পয়সা। আগের বছরের একই সময়ে পুনর্মূল্যায়িত এনএভি ছিল ২৫ টাকা ৮০ পয়সা।

ব্যাংকটি জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠানগুলোর উন্নত পারফরম্যান্সের কারণে প্রথম প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়েছে। অন্যদিকে আমানত প্রবৃদ্ধির তুলনায় ঋণ বিতরণ ও বিনিয়োগ বৃদ্ধি এবং নিট সুদ আয় কমে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।

Facebook Comments Box

Posted ১:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com