নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), পরিচালন নগদ প্রবাহ এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য—সব সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪২ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫১ টাকা ৩৮ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ৪৯ টাকা ৯৬ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, পরিচালন নগদ প্রবাহ বৃদ্ধির পেছনে মূলত টার্ম লোন ও ব্যাংক ঋণ থেকে ২ হাজার ৭২৪ মিলিয়ন টাকা, অপারেটিং কার্যক্রম থেকে ৫২২ মিলিয়ন টাকা, ঋণ ও অগ্রিম খাত থেকে ৫ হাজার ৭৫৬ মিলিয়ন টাকা, পরিশোধযোগ্য ও জমাকৃত ব্যয় খাত থেকে ৫৮৪ মিলিয়ন টাকা এবং ইন্টারেস্ট সাসপেন্স ও অন্যান্য সম্পদ হিসাব থেকে ২৭৬ মিলিয়ন টাকার অতিরিক্ত নগদ প্রবাহ ভূমিকা রেখেছে।
অন্যদিকে, টার্ম ও অন্যান্য আমানত খাত থেকে নগদ প্রবাহ ৫ হাজার ৩৩৯ মিলিয়ন টাকা কমে যাওয়ায় এর একটি অংশ সমন্বয় হয়েছে। ফলে ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত সময়ে পরিচালন কার্যক্রমে মোট নগদ বহিঃপ্রবাহ ৪ হাজার ৫৬৪ মিলিয়ন টাকা বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.