নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | 43 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইজেনারেশন পিএলসি (eGenera on PLC) চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) মুনাফা সামান্য কমেছে। এছাড়া শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৩৪তম সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই আর্থিক ফলাফল অনুমোদন ও প্রকাশ করা হয়। সভাটি বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ পয়সা। অর্থাৎ এই প্রান্তিকে ইপিএস বেড়েছে ২ পয়সা বা ১১ শতাংশের বেশি।
নয় মাসে মুনাফা সামান্য কমেছে
অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৮ পয়সা। তাই এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় কমেছে ১ পয়সা।
শেয়ারপ্রতি নগদ প্রবাহ কমেছে
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) কোম্পানির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৮ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা। অর্থাৎ এই সময়ে নগদ প্রবাহ কমেছে ৪২ পয়সা।
কোম্পানি জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত নগদের চেয়ে সরবরাহকারী ও পরিচালন ব্যয়ে নগদ প্রদান বেশি হওয়ায় নিট পরিচালন নগদ প্রবাহ কমেছে।
শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে
৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭২ পয়সা। গত ৩০ জুন ২০২৫ এ যা ছিল ২৩ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ এই সময়ে শেয়ারপ্রতি সম্পদ বেড়েছে ৩৪ পয়সা।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.