সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার হস্তান্তর
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের এক স্পন্সর শেয়ারহোল্ডার তার মালিকানাধীন সব শেয়ার পরিবারের সদস্যদের উপহার দিতে যাচ্ছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্পন্সর মোহাম্মদ আলমাস শিমুল তার নামে থাকা মোট ২২ লাখ ৪ হাজার ৩৭৫টি শেয়ার স্ত্রী, ছেলে ও মেয়ের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছেন।

Responsive Ad Banner

ঘোষণা অনুযায়ী, এই শেয়ারগুলোর মধ্যে ১২ লাখ ৪ হাজার ৩৭৫টি স্ত্রী ফারজানা শারমিন মুক্তার নামে লিখবেন তিনি। এছাড়া ৫ লাখ শেয়ার ছেলে সাইহাম সাদিক পিয়াল এবং বাকি ৫ লাখ শেয়ার মেয়ে সোবহা সোহাকে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, তারাও কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার।

সূত্র জানায়, এই লেনদেন সম্পন্ন হবে স্টক এক্সচেঞ্জের আনুষ্ঠানিক ট্রেডিংয়ের বাইরে, উপহার হিসেবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অনুমোদন পাওয়ার পর আগামী ৩০ এপ্রিল ২০২৬ সালের মধ্যে এই প্রক্রিয়া চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

শিরোনাম: প্রিমিয়ার সিমেন্টের স্পন্সরের ২২ লাখ শেয়ারের মধ্যে ১২ লাখ যাচ্ছে স্ত্রীর কাছে

 

 

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com