নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) ২০২৬ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) সামান্য বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৬৯ পয়সা।
তবে এ সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এটি দাঁড়িয়েছে ১২ টাকা ৪৮ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ছিল ১৪ টাকা ১১ পয়সা। কোম্পানির তথ্য অনুযায়ী, তুলনামূলক সময়ে গ্রাহকদের কাছ থেকে বেশি অর্থ আদায় হওয়ায় ওই সময় নগদ প্রবাহ বেশি ছিল। অন্যদিকে, চলতি সময়ে সরবরাহকারীদের পরিশোধ কম হওয়ায় কিছুটা প্রভাব পড়েছে।
অন্যদিকে, শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) কমে ২০২৬ সালের ৩১ মার্চ শেষে দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫২ টাকা ৬৪ পয়সা।
তবে কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের তুলনায় ২০২৬ সালের ৩১ মার্চ শেষে নিট সম্পদ মূল্য ১১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মূলত চলতি প্রান্তিকের মুনাফার প্রভাবে হয়েছে।
Posted ১০:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.