বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টল্যান্ডের প্রথম প্রান্তিকে আয় ও নগদ প্রবাহে প্রবৃদ্ধি 

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

ইস্টল্যান্ডের প্রথম প্রান্তিকে আয় ও নগদ প্রবাহে প্রবৃদ্ধি 
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড তাদের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধি পেয়েছে।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ০ টাকা ২৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ০ টাকা ২৫ পয়সা। কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা বৃদ্ধির ফলে ইপিএসের এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Responsive Ad Banner

একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ০ টাকা ২১ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ছিল ০ টাকা ১১ পয়সা। নিট মুনাফা বৃদ্ধির প্রভাবেই নগদ প্রবাহে এই উন্নতি হয়েছে।

অন্যদিকে, কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ২০২৬ সালের ৩১ মার্চ শেষে দাঁড়িয়েছে ২১ টাকা ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৩৮ পয়সা। রিজার্ভ বৃদ্ধির কারণে এনএভির এই উন্নতি হয়েছে বলে কোম্পানি জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com