নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ২০ এপ্রিল ২০২৬: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (TITASGAS) প্রেফারেন্স শেয়ার ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ২৪ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত কোম্পানির পঞ্চম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি অপরিশোধযোগ্য (ইরিডিমেবল) নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেন। এসব শেয়ার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে ইস্যু করা হবে।
জানা গেছে, ৩০ জুন ২০২৩ পর্যন্ত সরকার থেকে প্রাপ্ত ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯০ টাকা ইক্যুইটির বিপরীতে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্য ও ইস্যু মূল্যে এই শেয়ার ইস্যু করা হবে।
পরবর্তীতে বিষয়টি অনুমোদনের জন্য বিএসইসিতে উপস্থাপন করা হলে কমিশন গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে এ প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন প্রদান করেছে।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.