রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্জিন ঋণে অসঙ্গতি, মাঠে নামছে নিয়ন্ত্রক সংস্থা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট

মার্জিন ঋণে অসঙ্গতি, মাঠে নামছে নিয়ন্ত্রক সংস্থা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং নিয়ন্ত্রক নির্দেশনা অমান্যের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঁচটি ব্রোকারেজ হাউসে বিশেষ পরিদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, বিএসইসি’র মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও)-এর কাছে পাঠানো এক চিঠিতে এ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। তদন্তের আওতায় থাকা ব্রোকারেজ হাউসগুলো হলো— নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক-১৫০), আনোয়ার সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক-১৬০), ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক-১৬২), ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক-১৬৩) এবং মোনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক-১৬৪)।

Responsive Ad Banner

সূত্র আরও জানায়, চলতি বছরের ৯ মার্চ ডিএসই এসব প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন সংক্রান্ত তথ্যের পাশাপাশি মার্জিন ঋণ ব্যবস্থাপনায় বিভিন্ন অসঙ্গতির বিষয় কমিশনকে অবহিত করে। ডিএসই’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলো ‘মার্জিন রুলস ১৯৯৯’ এবং ২০২২ সালে জারি করা বিএসইসি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না।

এই প্রেক্ষাপটে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ অনুযায়ী ডিএসইকে সরেজমিনে তদন্ত চালিয়ে দ্রুত বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিদর্শনের সময় উল্লিখিত অভিযোগ ছাড়াও অন্য কোনো অনিয়ম ধরা পড়লে তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে কমিশন।

বাজার সংশ্লিষ্টদের মতে, মার্জিন ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত না হলে তা সামগ্রিক বাজারে ঝুঁকি তৈরি করতে পারে। এ অবস্থায় বিএসইসি’র এ ধরনের কঠোর নজরদারি বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com