মঙ্গলবার ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসই পরিচালনা পর্ষদে নতুন মুখ, দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

ডিএসই পরিচালনা পর্ষদে নতুন মুখ, দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত ডিএসই’র ১১১২তম পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, গত ৩০ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন প্রদান করে।

Responsive Ad Banner

সৈয়দ আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি দক্ষতা, নেতৃত্বগুণ এবং পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন। সর্বশেষ দায়িত্বে যোগদানের পূর্বে তিনি বিভিন্ন সময়ে পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্টাফ পর্যায়েও তার অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি জেনারেল স্টাফ অফিসার (অপারেশনস)-৩, ব্রিগেড মেজর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ এবং রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুরে ডিরেক্টিং স্টাফ ও সিনিয়র ইন্সট্রাক্টর (ক্লাস ‘এ’) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি তিন দফা দায়িত্ব পালন করেন। এর মধ্যে আইভরি কোস্টে কোম্পানি সেকেন্ড-ইন-কমান্ড এবং সিরিয়া ও আইভরি কোস্টে মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেছেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি নাজিয়া আহমেদের সঙ্গে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

Facebook Comments Box

Posted ৬:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com