মঙ্গলবার ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অনিয়মের অভিযোগে বিএসইসিতে আবারও শাস্তিমূলক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | 106 বার পঠিত | প্রিন্ট

অনিয়মের অভিযোগে বিএসইসিতে আবারও শাস্তিমূলক ব্যবস্থা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: অসদাচরণের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মো. ইব্রাহিম আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কার্যক্রমও শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার (৪ এপ্রিল) জারি করা এক আদেশে কমিশন জানায়, তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও সরকারি কর্মচারীর জন্য অনুপযুক্ত আচরণসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসি বলছে, সংস্থার অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে ধারাবাহিকভাবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, যা সংস্থার ভেতরে প্রভাব ফেলেছিল।

নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্মচারী সার্ভিস রুলস, ২০২১ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে চাকরিচ্যুতি পর্যন্ত অন্তর্ভুক্ত। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। জনস্বার্থে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে সংস্থার সাবেক পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসিম বিল্লাহর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে গৃহনির্মাণে অগ্রিম অর্থের অপব্যবহার, ভুয়া অগ্রগতি প্রতিবেদন জমা, অসম্পূর্ণ বিল দাখিল এবং অতিরিক্ত অর্থ দাবি করার মতো অভিযোগ উঠে আসে।

২০২৫ সালের ২৭ নভেম্বর পরিচালিত এক তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কমিশনের ৯৮৭তম সভায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

Facebook Comments Box

Posted ১:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com