রবিবার ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র দুই দিনে শেয়ার কিনলেই ডিভিডেন্ডের সুযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | 119 বার পঠিত | প্রিন্ট

মাত্র দুই দিনে শেয়ার কিনলেই ডিভিডেন্ডের সুযোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার ধারণ বা ক্রয় করলে বিনিয়োগকারীরা শেয়ারপ্রতি ৪২ টাকা নগদ লভ্যাংশ পাবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল। ওই দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর আগে আগামীকাল থেকে ৫ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

Responsive Ad Banner

এই সময়ের মধ্যে যারা শেয়ার ক্রয় করবেন বা ধরে রাখবেন, তারাই ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন। অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার কিনতে না পারলে বা বিক্রি করে দিলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে প্রতিটি শেয়ারের বিপরীতে ৪২ টাকা করে পাবে বিনিয়োগকারীরা।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৪১ টাকা ২১ পয়সা, যা আগের বছর ছিল ৩৪ টাকা ৬২ পয়সা।

এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১১৬ টাকা ৩০ পয়সা।

আগামী ১৮ মে সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১২ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com