ব্রেকিং >>
ব্রেকিং >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | 91 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে  শেয়ার লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ৩১ মার্চ ২০২৬: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন মাত্র দুই কর্মদিবস পর স্থগিত হচ্ছে। আগামীকাল ও ২ এপ্রিল মাত্র দুই দিন কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে ব্লকে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ (ক্যাশ) এবং ৫ শতাংশ বোনাস (স্টক) ডিভিডেন্ড রয়েছে। এই ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল। ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড পেতে বিনিয়োগকারীদের রেকর্ড ডেট পর্যন্ত শেয়ার ধরে রাখতে হবে অথবা ওই সময়ের মধ্যে ক্রয় করতে হবে। রেকর্ড ডেটের আগে যারা শেয়ার বিক্রি করে দেবেন, তারা ডিভিডেন্ড পাবেন না।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৪ মে বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ঘোষিত ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৭ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ টাকা ৭৯ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকা ৯৭ পয়সায়, যা ২০২৪ সালে ছিল ৪৪ টাকা ৬৫ পয়সা। এছাড়া আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৯ পয়সা, যেখানে আগের অর্থবছরে এটি ছিল ঋণাত্মক ৯১ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) ঘোষণার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোই এর মূল উদ্দেশ্য, যা দেশীয় ও বৈশ্বিক বীমা বাজারে কোম্পানির আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। এছাড়া বোনাস শেয়ারটি সঞ্চিত মুনাফা থেকে ঘোষণা করা হয়েছে। এটি কোনো মূলধনী রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ বা অবাস্তবায়িত মুনাফা থেকে দেওয়া হয়নি। কোম্পানির প্রতিষ্ঠাকালীন আগের কোনো মুনাফা থেকেও এই বোনাস শেয়ার ঘোষণা করা হয়নি এবং লভ্যাংশ পরবর্তী রিটেইনড আর্নিংস কোনোভাবেই ঋণাত্মক হবে না বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৫ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com