ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধিতে ডিএসইর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | 339 বার পঠিত | প্রিন্ট

শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধিতে ডিএসইর সতর্কতা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ৩১ মার্চ ২০২৬: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি অটোকারস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। এ নিয়ে বিনিয়োগকারীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সতর্কবার্তা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে সম্প্রতি ব্যাখ্যা চাওয়া হয়েছিল। জবাবে বিডি অটোকারস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পক্ষ থেকে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এভাবে শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, ২০২৬ সালের ৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ১২৬ টাকা ১০ পয়সা। ৩০ মার্চ লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৮৬ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ মাত্র ২৩ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৬০ টাকা ২০ পয়সা, যা শতাংশের হিসেবে প্রায় ৪৭.৭৪ শতাংশ।

ডিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদের উদ্দেশে বলা হয়েছে, এ ধরনের অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:৩৮ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com