নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বুধবার (০৪ মার্চ) শেয়ারবাজারে সূচকের সামান্য পতন হলেও দরবৃদ্ধির তালিকায় ছিল ২২৭ কোম্পানি। এর মধ্যে সর্বোচ্চ চাহিদার কারণে বিক্রেতা সঙ্কটে ২০টি কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত (হল্টেড) হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার বিশ্লেষণে দেখা গেছে, এসব কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের প্রচণ্ড আগ্রহের কারণে দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ প্রতিষ্ঠানটিতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৭টির শেয়ার দর বেড়েছে। আর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে।
যে ২০ কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে:
ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস, পিপলস লিজিং, সাইফ পাওয়ারটেক, লুবরেফ বিডি, জাহিন স্পিনিং, সুরিদ ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার লিজিং, রিজেন্ট টেক্সটাইল, তুংহাই নিটিং, ম্যাকসন স্পিনিং, সি অ্যান্ড এ টেক্সটাইল, জেনারেশন নেক্সট, নূরানী ডাইং, রিংশাইন টেক্সটাইল, জাহিন টেক্স, নিউলাইন ক্লোথিংস, ফ্যামিলি টেক্স এবং ইন্টারন্যাশনাল লিজিং।
সর্বোচ্চ দরবৃদ্ধি:
সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস ও পিপলস লিজিং। প্রতিটি কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ করে বেড়েছে।
অন্যান্য কোম্পানির দরবৃদ্ধি:
বাজার বিশ্লেষকরা বলছেন, ২০টি কোম্পানির শেয়ার হল্টেড হওয়ার ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ এবং চাহিদার তীব্রতা প্রতিফলিত করে। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলিতে বাজারে আরও সক্রিয় লেনদেন দেখা যেতে পারে।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.