বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে ২৫৬ কোটি টাকার কারসাজি, ২০ মে তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | 73 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে ২৫৬ কোটি টাকার কারসাজি, ২০ মে তদন্ত প্রতিবেদন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার মা শিরিন আক্তার-সহ মোট ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ নতুন তারিখ ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

Responsive Ad Banner

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৭ মে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন— সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের (হিরু), তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ সিরিজ লেনদেন, প্রতারণামূলক ট্রেডিং ও গ্যাম্বলিংয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ান। এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, প্রধান আসামি আবুল খায়ের (হিরু) তার স্ত্রীর সহযোগিতায় ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকা বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এছাড়া তার ১৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আবুল খায়েরের কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার-এর শেয়ারে সাকিব আল হাসান সরাসরি বিনিয়োগ করেছিলেন। বাজার কারসাজিতে সহায়তার মাধ্যমে তিনি ‘রিয়ালাইজড ক্যাপিটাল গেইন’-এর নামে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

আগামী ২০ মে আদালত মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা প্রদান করবেন।

 

Facebook Comments Box

Posted ৭:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com