শনিবার ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক ও লেনদেনে চাঙ্গা শেয়ারবাজার, চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

সূচক ও লেনদেনে চাঙ্গা শেয়ারবাজার, চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : চার মাসের ব্যবধানে সূচক ও লেনদেনে নতুন উচ্চতায় পৌঁছেছে দেশের শেয়ারবাজার। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশগ্রহণকারী অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনের শুরু থেকেই ডিএসইর সূচক ঊর্ধ্বমুখী ছিল এবং দিনশেষ পর্যন্ত এই ইতিবাচক ধারা অব্যাহত থাকে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনের গতি আরও জোরালো হয়েছে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, সামনের দিনগুলোতেও এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে।

Responsive Ad Banner

তাদের মতে, আগের সরকারের সময়ে দীর্ঘ ১৭ বছর ধরে ধারাবাহিক দরপতনের কারণে শেয়ারবাজার চাপের মধ্যে ছিল। তবে নির্বাচনের পর নতুন সরকারের সময়ে বাজার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে যাচ্ছে এবং শেয়ারবাজার আবারও তার আগের শক্ত অবস্থানে ফিরতে পারে বলে তারা আশাবাদী।

সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭ দশমিক ৭৫ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৯ অক্টোবর ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ২৮৩ দশমিক ৭৩ পয়েন্টে। একই দিনে শরিয়াহ সূচক ডিএসইএস ১২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ দশমিক ৮৩ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ২০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭ দশমিক ৮৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১০৭টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৭৪৬ কোটি ২৪ লাখ টাকা, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৭ অক্টোবর লেনদেনের পরিমাণ ছিল ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকা। আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬২৬ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১১৯ কোটি ৫৬ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৮ কোটি ৭১ লাখ টাকার, যেখানে আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ১৩ লাখ টাকা।

সিএসইতে এদিন লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৬০টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই আজ ১১১ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯১ দশমিক ৩৩ পয়েন্টে। এর আগের দিন এই সূচক বেড়েছিল ১১০ দশমিক ৬০ পয়েন্ট।

Facebook Comments Box

Posted ৩:২৭ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com