বৃহস্পতিবার ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ঘোড়াশাল আইসিডি বাস্তবায়নে শাশা ডেনিমসের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | 60 বার পঠিত | প্রিন্ট

ঘোড়াশাল আইসিডি বাস্তবায়নে শাশা ডেনিমসের নতুন উদ্যোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ঘোড়াশাল ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল (আইসিডি) নির্মাণ ও পরিচালনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষ উদ্দেশ্যভিত্তিক কোম্পানি গঠন করেছে শাশা ডেনিমস পিএলসি। কোম্পানি সূত্রে জানা গেছে, “ঘোড়াশাল আইসিডি অ্যান্ড পোর্ট লিমিটেড” নামে নতুন এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নিবন্ধিত হয়েছে, যেখানে শাশা ডেনিমস পিএলসি’র মালিকানা অংশীদারিত্ব রয়েছে ৯০ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত পূর্ববর্তী ঘোষণার ধারাবাহিকতায় এই তথ্য জানানো হয়েছে। ঘোষণায় উল্লেখ করা হয়, ভবিষ্যতে প্রকল্পটির প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করতে কৌশলগত বিনিয়োগকারীদের যুক্ত করা হলে শেয়ারহোল্ডিং কাঠামোতে পরিবর্তন আসতে পারে।

Responsive Ad Banner

এদিকে, ঘোড়াশাল ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য শাশা ডেনিমস পিএলসি বাংলাদেশ রেলওয়ের অধীনস্থ কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রকল্পটি ডিবিএফওএমটি (Design, Build, Finance, Operate, Maintain and Transfer) মডেলে বাস্তবায়ন করা হবে।

কোম্পানি সূত্র জানায়, এই প্রকল্পের আনুমানিক ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। বাংলাদেশ রেলওয়ের আওতায় প্রকল্পটির জন্য ৩০ বছরের কনসেশন মেয়াদ নির্ধারিত রয়েছে। নির্ধারিত সময় শেষে টার্মিনালটির মালিকানা ও পরিচালন দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বাজার বিশ্লেষকদের মতে, ঘোড়াশাল আইসিডি প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কনটেইনার হ্যান্ডলিং ও লজিস্টিকস অবকাঠামোতে উল্লেখযোগ্য সক্ষমতা যুক্ত হবে। পাশাপাশি, শাশা ডেনিমস পিএলসির ব্যবসা সম্প্রসারণ ও বহুমুখীকরণে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৮:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com