রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জেএমআই হসপিটালের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | 183 বার পঠিত | প্রিন্ট

জেএমআই হসপিটালের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৯ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫৫ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি ভিত্তিতে মুনাফা কমেছে ২৬ পয়সা।

Responsive Ad Banner

তবে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো বেড়ে দাঁড়িয়েছে ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা, অর্থাৎ নগদ প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৪২ পয়সা, যা প্রতিষ্ঠানটির সম্পদভিত্তিক অবস্থার স্থিতিশীলতা নির্দেশ করে।

Facebook Comments Box

Posted ৭:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com