বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুনাফায় বড় উল্লম্ফন এশিয়াটিক ল্যাবরেটরিজের, ইপিএস চারগুণ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ | 163 বার পঠিত | প্রিন্ট

মুনাফায় বড় উল্লম্ফন এশিয়াটিক ল্যাবরেটরিজের, ইপিএস চারগুণ বৃদ্ধি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ৩৪ পয়সা। অর্থাৎ, বছরে ইপিএস প্রায় ২৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Responsive Ad Banner

এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬০ পয়সা—অর্থাৎ, নগদ প্রবাহেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৩৩ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com