সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ইসলামী ব্যাংকের ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | 155 বার পঠিত | প্রিন্ট

ইসলামী ব্যাংকের ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের বড় পদক্ষেপ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে মামলাটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

Responsive Ad Banner

দুদক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ৬৭ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ—অবৈধ প্রভাব খাটিয়ে কোনো বৈধ জামানত ছাড়াই বিপুল পরিমাণ ঋণ অনুমোদন, যা পরবর্তীতে অর্থ আত্মসাতের মাধ্যমে ব্যাংকটিকে বিপুল আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে এখন পর্যন্ত সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারিগুলোর একটি হতে যাচ্ছে। মামলার তদন্তে অর্থপাচার, ভুয়া প্রতিষ্ঠান তৈরি এবং বিদেশে অর্থ স্থানান্তরের প্রমাণও খতিয়ে দেখা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com