সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিএসইসি জারি করল নতুন মার্জিন রুলস, গেজেট আকারে প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | 202 বার পঠিত | প্রিন্ট

বিএসইসি জারি করল নতুন মার্জিন রুলস, গেজেট আকারে প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘ ২৬ বছরের ব্যবধানে কমিশন “মার্জিন রুলস, ১৯৯৯” বাতিল করে নতুন মার্জিন বিধিমালা “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫” জারি করেছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এই নতুন বিধিমালা সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সরকারি গেজেট অনুযায়ী, নতুন বিধিমালা ৩০ অক্টোবর বিএসইসি কর্তৃক অনুমোদিত হয়েছে। কমিশন ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ৩৩ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই নতুন রুলস প্রণয়ন করেছে। বিনিয়োগ পরিবেশকে আরও স্বচ্ছ, আধুনিক ও দক্ষ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Responsive Ad Banner

গেজেটে বলা হয়েছে, নতুন বিধিমালার নাম হলো “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫” এবং এটি কার্যকর হবে “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫” কার্যকর হওয়ার তারিখ থেকে।

তবে, গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পুরনো মার্জিন রুলস, ১৯৯৯ অনুযায়ী ইতোমধ্যে গৃহীত বা সম্পন্নকৃত যেকোনো পদক্ষেপ, মামলা বা আইনি কার্যক্রম নতুন বিধিমালা কার্যকর হওয়ার পরও বৈধ থাকবে। পূর্ববর্তী বিধির অধীনে চলমান মামলা বা প্রসিকিউশনও নতুন বিধি কার্যকর হওয়া পর্যন্ত সেই পুরনো রুলস অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

নতুন মার্জিন রুলস প্রণয়নের মাধ্যমে বিএসইসি আশা করছে যে শেয়ারবাজারে বিনিয়োগ ও লেনদেন আরও কার্যকর, স্বচ্ছ ও আধুনিক হবে।

Facebook Comments Box

Posted ৭:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com