রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

উৎপাদন বন্ধ থাকায় দুই কোম্পানির শেয়ার নেমে গেল ‘জেড’ ক্যাটাগরিতে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | 244 বার পঠিত | প্রিন্ট

উৎপাদন বন্ধ থাকায় দুই কোম্পানির শেয়ার নেমে গেল ‘জেড’ ক্যাটাগরিতে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বারাকা পাওয়ার লিমিটেড ও জাহিন স্পিনিং লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকার কারণে কোম্পানিগুলোকে বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে অবনমিত করে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে নতুন এই ক্যাটাগরি কার্যকর হবে।

Responsive Ad Banner

এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের প্রেক্ষিতে ডিএসই এক নির্দেশনায় জানিয়েছে, আগামী ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট দুই কোম্পানিকে কোনো ধরনের ঋণ সুবিধা দিতে পারবে না ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত। কারণ দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকা কোনো প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।

 

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com