বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ | 227 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-১১ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৮৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ছিল ২২২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। এ সময় শেয়ারদর ছিল ৩১ টাকা ৪০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্টিজ। কোম্পানিটির গড় লেনদেন ছিল ৩৬ কোটি ৩৩ লাখ টাকা, মোট লেনদেন ১৮১ কোটি ৬৫ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৬ শতাংশ। শেয়ারদর ছিল ১৫৩ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। গড়ে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা, মোট ১৬৭ কোটি ৮৪ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৯২ শতাংশ। শেয়ারদর ছিল ৫০৯ টাকা ৪০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা, মোট ১১১ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা, যা ১ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারদর ছিল ৭৩ টাকা ৫০ পয়সা।

পঞ্চম স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকা, মোট ১০৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা, যা ১ দশমিক ৮১ শতাংশ। শেয়ারদর ছিল ৭০ টাকা ৮০ পয়সা।

ষষ্ঠ স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। গড়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৪ লাখ টাকা, মোট ৯২ কোটি ২০ লাখ টাকা, যা ১ দশমিক ৬০ শতাংশ। শেয়ারদর ছিল ২৬ টাকা ৬০ পয়সা।

সপ্তম অবস্থানে রয়েছে ইজেনারেশন। কোম্পানিটির গড় লেনদেন ছিল ১৬ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা, মোট ৮৪ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা, যা ১ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারদর ছিল ২৯ টাকা ৬০ পয়সা।

অষ্টম অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল। গড়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা, মোট ৮১ কোটি ২৬ লাখ টাকা, যা ১ দশমিক ৪১ শতাংশ। শেয়ারদর ছিল ২১ টাকা।

নবম স্থানে রয়েছে লোভেলো আইসক্রিম। গড়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা, মোট ৮০ কোটি ৩৩ লাখ টাকা, যা ১ দশমিক ৪০ শতাংশ। শেয়ারদর ছিল ১০২ টাকা ৫০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা, মোট ৮০ কোটি ৬৭ লাখ টাকা, যা ১ দশমিক ৪০ শতাংশ। শেয়ারদর ছিল ১২১ টাকা ১০ পয়সা।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com