শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর কমার শীর্ষে মিথুন নিটিং

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ জুলাই ২০২১ | 432 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর কমার শীর্ষে মিথুন নিটিং
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ ৬.৪৭ শতাংশ দর কমে সাপ্তাহিক টপটেন লুজার বা দরপতনের শীর্ষে অবস্থান করছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯৫ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ লাখ ৮৫ হাজার টাকা।

Responsive Ad Banner

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৫ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩২ লাখ ৬ হাজার টাকা।

নিউ লাইন ক্লোথিংস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৫.৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৯ লাখ ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৭ লাখ হাজার ৪৩ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস্কয়ার নিট কম্পোজিট, রেনউইক যজ্ঞেশ্বর, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং মিলস, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com