মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইপিও বিলম্ব কমাতে নতুন পদক্ষেপে আশাবাদী ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | 156 বার পঠিত | প্রিন্ট

আইপিও বিলম্ব কমাতে নতুন পদক্ষেপে আশাবাদী ডিএসই
Responsive Ad Banner

দীর্ঘসূত্রিতার অভিযোগে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছে শেয়ারবাজারের প্রাথমিক গণপ্রস্তাব (IPO) প্রক্রিয়া। তবে এই সমস্যার সমাধান দ্রুত আসছে বলে আশার আলো দেখিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেছেন, “আগামী দিনে ৬ মাসের কম সময়েই আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।”

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণ : টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি কাঠামো’ শীর্ষক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন।

Responsive Ad Banner

মমিনুল ইসলাম বলেন, “গত এক বছরে কোনো আইপিও আসেনি। তবে এটা শুধুমাত্র বিএসইসির দায়িত্ব নয়, বরং মার্চেন্ট ব্যাংকারদেরই মূল ভূমিকা রাখতে হবে এ প্রক্রিয়ায়।”

তিনি আরও জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক এক্সচেঞ্জের কাছে কোম্পানি তালিকাভুক্তির দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে, যা আইপিও প্রক্রিয়ার সময় কমিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিএসই চেয়ারম্যান বলেন, “গত ১৫ বছরে দেশে ৬৬টি মার্চেন্ট ব্যাংক মিলে মাত্র ১৩৮টি কোম্পানিকে বাজারে এনেছে, যা খুবই অপ্রতুল। সংখ্যার তুলনায় গুণগত মান ও বাজারে তাদের প্রভাবও প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও বলেন, “সব শেয়ারের দাম বাড়বে এমন ধারণা বাস্তবসম্মত নয়। তবে পুঁজিবাজারকে আমরা সঠিক পথে নিতে কাজ করছি। অনিয়ম দূর হচ্ছে, কিন্তু এটি তাৎক্ষণিক প্রক্রিয়া নয়, সময় লাগবে।”

আলোচনায় অংশ নিয়ে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, “বাংলাদেশে একটি আইপিও অনুমোদন পেতে যেখানে ২-৩ বছর সময় লাগে, ভারতে এটি সম্পন্ন হয় মাত্র ৬ মাসে। আমাদের এখানেও প্রক্রিয়াটি দ্রুত ও স্বচ্ছ করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ-বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান হাবিবুর রহমান।

তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কমিশন সভায় অংশগ্রহণ করায় এই মূল আলোচনায় উপস্থিত থাকতে পারেননি।

Facebook Comments Box

Posted ৯:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com