ব্রেকিং >>
ব্রেকিং >>

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | 608 বার পঠিত | প্রিন্ট

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক
Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শাহজালাল ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ) হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময় যার পরিমাণ ছিল ৪২ পয়সা ছিল।

Responsive Ad Banner

এদিকে, প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। গত বছরের একই সময় যার পরিমাণ ছিল এক টাকা।

দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২২ পয়সা, যা গত বছর ৪ টাকা ৭৯ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com