শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | 262 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৪ জুন’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্দোবাংলা ফার্মার। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকায়।

দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা ১০ পয়সা বা ৯.৭৩ শতাংশ দর বেড়েছে ইয়াকিন পলিমারের। দিনশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সায়।

৯০ পয়সা বা ৯.৩৮ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে উঠে এসেছে সাফকো স্পিনিং। দিনশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- অলটেক্সের ৭০ পয়সা বা ৭.৮৭ শতাংশ, মুন্নু সিরামিকসের ৫ টাকা ৪০ পয়সা বা ৬.৯০ শতাংশ, আনোয়ার গালভানাইজিংয়ের ৩ টাকা ৮০ পয়সা বা ৫.৭০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের এক টাকা বা ৬.২৯ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ, সি পার্ল হোটেলের ২ টাকা ৬০ পয়সা বা ৫.২৫ শতাংশ এবং নিউলাইন ক্লোথিংসের ৩০ পয়সা বা ৫.০৮ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com