বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ মে ২০২৫ | 265 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১১-১৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল বীচ হ্যাচারি। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৩৫ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪ দশমিক ১৮ শতাংশ।

Responsive Ad Banner

তৃতীয় স্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার, যার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার, যা ডিএসইর লেনদেনের ৩ দশমিক ১৪ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার ৯ কোটি ৩৩ লাখ টাকা, এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৮ কোটি ৮৫ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ৪৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৩৬ লাখ টাকা, সিটি ব্যাংকের ৭ কোটি ২৬ লাখ টাকা, কেডিএস অ্যাক্সেসরিজের ৬ কোটি ০২ লাখ টাকা এবং ফাইন ফুডের ৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।

Facebook Comments Box

Posted ৮:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com