মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাজার মূলধন হারালো ৪ হাজার কোটি টাকা, তবে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ মে ২০২৫ | 262 বার পঠিত | প্রিন্ট

বাজার মূলধন হারালো ৪ হাজার কোটি টাকা, তবে বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) পতনের ধারায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। সূচকের পাশাপাশি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৪ হাজার ১২৫ কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণ থেকে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ০.৬৩ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি টাকায়। আগের সপ্তাহ শেষে এ অঙ্ক ছিল ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি টাকা।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৫.৬৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ। পাশাপাশি, ডিএসই-৩০ সূচক কমেছে ২.৪৩ পয়েন্ট (০.১৩%) এবং ডিএসইএস সূচক কমেছে ১৯.৯১ পয়েন্ট (১.৮২%)।

সূচকের পতন সত্ত্বেও ডিএসইতে লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪১৫ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকা বেশি। শতাংশ হিসেবে লেনদেন বেড়েছে ৭৪.৯৭ শতাংশ।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন দাঁড়িয়েছে ৪৮৩ কোটি ১২ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩৫২ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ গড় লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৫৯ লাখ টাকা বা ৩৭.০৪ শতাংশ।

এই সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দর বেড়েছে, ২৩০টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও নিম্নমুখী ধারা

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন লক্ষ করা গেছে। প্রধান সূচক সিএএসপিআই কমেছে ০.৭৩ শতাংশ, দাঁড়িয়েছে ১৩,৭০৩.৮৭ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮,৩৬৬.৬৬ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ০.২৫ শতাংশ এবং সিএসই-৩০ সূচক ০.০১ শতাংশ কমেছে। সিএসআই সূচক কমেছে ১.৬০ শতাংশ, যার অবস্থান এখন ৮৮৩.৬২ পয়েন্ট।

সিএসইতে সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৫২ কোটি ৪১ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৬ কোটি ২২ লাখ টাকা কম। আগের সপ্তাহে এ অঙ্ক ছিল ৬৮ কোটি ৬৩ লাখ টাকা।

এ বাজারে মোট ৩০৭টি কোম্পানির শেয়ার ও ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

Facebook Comments Box

Posted ৯:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com