রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্যাক অফিস সফটওয়্যার: বাস্তবায়নের জন্য আরও সময় পেলো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | 280 বার পঠিত | প্রিন্ট

ব্যাক অফিস সফটওয়্যার: বাস্তবায়নের জন্য আরও সময় পেলো বিএসইসি
Responsive Ad Banner

শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই সফটওয়্যার ব্যবহারে বাধ্যতামূলক বাস্তবায়নের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২৫ নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বর্তমানে অনেক ট্রেকহোল্ডার একাধিক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করছে, যার ফলে কিছু প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের সিকিউরিটিজ বিক্রি ও নগদ অর্থ আত্মসাৎ করে তা গোপন করছে। এসব অপব্যবহার ঠেকাতে নির্ভরযোগ্য ও অপরিবর্তনযোগ্য সফটওয়্যারে রূপান্তরের নির্দেশ দিয়েছে বিএসইসি।

Responsive Ad Banner

বুধবার (৩০ এপ্রিল) কমিশনের ৯৫৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরে সংস্থার মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাস্তবায়নের অগ্রগতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসই ও সিএসই মিলিয়ে মোট ২৯১টি ডুয়েল ট্রেকহোল্ডার রয়েছে। এর মধ্যে:

  • ১৩টি ট্রেকহোল্ডার ইতোমধ্যে সফটওয়্যার বাস্তবায়ন সম্পন্ন করেছে

  • ১৭৮টি ট্রেকহোল্ডারের কাজ প্রক্রিয়াধীন

এছাড়া, সিএসইর অধীনে থাকা ৮২টি সিঙ্গেল ট্রেকহোল্ডারের মধ্যে:

  • ২৮টি সফটওয়্যার বাস্তবায়ন শেষ করেছে

  • ১৫টি প্রতিষ্ঠানের কাজ চলমান রয়েছে

বাজারে স্বচ্ছতা বাড়ানোর প্রত্যাশা

বিএসইসি জানিয়েছে, নির্ধারিত সফটওয়্যার ব্যবহারের ফলে সিডিবিএল ও স্টক ব্রোকারদের হেফাজতে থাকা সিকিউরিটিজের মধ্যে গরমিল কমে আসবে। একই সঙ্গে শেয়ারবাজারে বিশ্বাসযোগ্যতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও বাড়বে।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com