অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | 303 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে কোম্পানিটিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষের একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৯ ফেব্রুয়ারি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৩৫ টাকা। আর গতকাল ১২ মার্চ কোম্পানিটির শেয়ারদর ৪৯ টাকা ১০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ১০ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৮ পিএম | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com