সূচক ও লেনদেনে বড় ধাক্কা, সপ্তাহে বাজার মূলধন কমেছে সাড়ে 

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট

সূচক ও লেনদেনে বড় ধাক্কা, সপ্তাহে বাজার মূলধন কমেছে সাড়ে 
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে দরপতনের প্রভাব ছিল স্পষ্ট। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই মূল্যসূচক নিম্নমুখী থাকায় অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচকের পাশাপাশি বাজার মূলধনেও বড় ধরনের পতন হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৯ হাজার ৬১৩ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এছাড়া ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামে কোনো পরিবর্তন হয়নি।

Responsive Ad Banner

এসব পরিবর্তনের ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধন নেমে এসেছে ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধনের পরিমাণ ছিল ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৬১৩ কোটি টাকা। তবে এর আগে টানা তিন সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ১৮ হাজার ৩৫৭ কোটি টাকা বেড়েছিল।

বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্যসূচকেও উল্লেখযোগ্য পতন হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ০৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমেছে। এর আগের তিন সপ্তাহে সূচকটি মোট ২৪৭ দশমিক ৫৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহের ব্যবধানে ২৩ দশমিক ৮০ পয়েন্ট বা ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। অথচ আগের সপ্তাহে সূচকটি ১৭ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ বেড়েছিল।

এ ছাড়া, বাছাই করা মৌলভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও নিম্নমুখী ছিল। সপ্তাহজুড়ে সূচকটি ৩৪ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে এই সূচক ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

লেনদেনেও ছিল মন্দাভাব। বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ২৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে প্রতিদিনের গড় লেনদেন ৪১১ কোটি ৫৮ লাখ টাকা বা ২৭ দশমিক ৯১ শতাংশ কমেছে।

Facebook Comments Box

Posted ৬:২৩ পিএম | শনিবার, ২৫ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com