মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাফার্জহোলসিমের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | 243 বার পঠিত | প্রিন্ট

লাফার্জহোলসিমের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম (বাংলাদেশ) পিএলসি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে গত বছরের ২১ অক্টোবর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। বিদায়ী অর্থবছরের জন্য অন্তর্বর্তী ডিভিডেন্ডসহ মোট ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

Responsive Ad Banner

সমাপ্ত ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরে লাফার্জের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫ টাকা ১২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১ পয়সা।

আগামী ৮ মে বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com