ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ মার্চ ২০২৫ | 209 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০২ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৭০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৯৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

১০ কোটি ৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আরডি ফুড।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৭ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৭ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৭ কোটি ৬০ লাখ ২৭ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৭ কোটি ৪২ লাখ ৩১ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ৬ কোটি ৮৪ লাখ ২৯ হাজার টাকা, খান ব্রাদার্সের ৬ কোটি ৮২ লাখ ৬৩ হাজার টাকা এবং ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৬ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৯ পিএম | রবিবার, ০২ মার্চ ২০২৫

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com