মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | 249 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত ১০ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৭ টাকা ৯০ পয়সায়। আর বুধবার (১৯ ফেব্রিয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২৫ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র ৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com