মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

১০ মিউচুয়াল ফান্ড পরিচালনার ক্ষমতা ফিরে পেল রেস অ্যাসেট ম্যানেজমেন্ট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | 201 বার পঠিত | প্রিন্ট

১০ মিউচুয়াল ফান্ড পরিচালনার ক্ষমতা ফিরে পেল রেস অ্যাসেট ম্যানেজমেন্ট
Responsive Ad Banner

রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি-র মিউচুয়াল ফান্ড ট্রান্সফারের তদন্তের আদেশ প্রত্যাহার এবং ফান্ডগুলো পরিচালনার অধিকার আবার ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত সপ্তাহে বিএসইসি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এ আদেশের মাধ্যমে বিএসইসি পূর্বে জারি করা তদন্ত আদেশ প্রত্যাহার করে নিয়েছে এবং রেসের পোর্টফোলিওতে থাকা অ্যাসেটের ব্লক ট্রানজাকশন নিষিদ্ধ করার আদেশও তুলে নিয়েছে।

Responsive Ad Banner

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, আইনি দিকগুলো যাচাই করার পর এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় বিএসইসি তদন্ত চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ফান্ডগুলো পরিচালনার অধিকার রেসকে পুনরায় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই বিষয়ে হাইকোর্টে মামলা চলছে। তাই বিএসইসি আর তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় না।

এর আগে গত জুনে বিএসইসি এক আদেশে রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ১০টি মিউচুয়াল ফান্ডের ইউনিটের ব্লক মার্কেট ট্রানজাকশন নিষিদ্ধ করেছিল।

এই ফান্ডগুলো হলো: ইবিএল ফার্স্ট, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট, আইএফআইসি ব্যাংক ফার্স্ট, ফার্স্ট জানাতা ব্যাংক, পপুলার লাইফ ফার্স্ট, পিএইচপি ফার্স্ট, ইবিএল এনআরবি, এবি ব্যাংক ফার্স্ট, এক্সিম ব্যাংক ফার্স্ট এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

পরে বিএসইসি রেস অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালনাধীন ফান্ডগুলোর ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অভিযোগ তোলে যে প্রতিষ্ঠানটি ফান্ডগুলোর অর্থ অপব্যবহার করেছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com