রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | 157 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে নিউলাইন ক্লোথিংসের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮.৭২ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৯ টাকা ৪০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২৩.৯০ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১৮ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৮ টাকা ৩০ পয়সা।

২৩.৬৮ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এপোলো ইস্পাত।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৯০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- তসরিফা ইন্ডাস্ট্রিজের ২৩.২৪ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৩.০৮ শতাংশ, সোনালী পেপারের ১৬.৫৯ শতাংশ, রিংশাইনের ১৫.০০ শতাংশ, পাওয়ার গ্রিডের ১৪.৬৯ শতাংশ, সিলভা ফার্মার ১৩.১৩ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বরের ১২.৮৪ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com