মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

যুক্তরাষ্ট্রে ওষুধের প্রথম চালান পাঠাল রেনাটা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | 141 বার পঠিত | প্রিন্ট

যুক্তরাষ্ট্রে ওষুধের প্রথম চালান পাঠাল রেনাটা
Responsive Ad Banner

হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ যুক্তরাজ্যের বাজারে ক্যাবারগোলিন ০ দশমিক ৫ মিলিগ্রামের একটি জেনেরিক সংস্করণ পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওষুধের প্রথম চালান ইতিমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছে। হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্যাবারগোলিন স্থানীয়ভাবে ক্যাবোলিন নামে দেশটিতে বাজারজাত করা হবে এবং বাংলাদেশে রেনাটার যুক্তরাজ্যের এমএইচআরএ-অনুমোদিত উৎপাদনকেন্দ্রে উৎপাদিত হবে।

Responsive Ad Banner

এর আগে গেলো বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বাজারে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রামের একটি জেনেরিক সংস্করণ চালু করে রেনাটা পিএলসি। দোসটামাইনের ব্র্যান্ড নামে বাজারজাত করা এ ওষুধটি রেনাটার পার্টনার নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রালেসিয়া পিটি লিমিটেডের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বিতরণ ও বাণিজ্যিকীকরণ করা হয়।

ক্যাবারগোলিন ০ দশমিক ৫ মিলিগ্রাম ওষুধটি মিরপুরের রেনাটার কারখানায় তৈরি করা হয়, যা অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউকে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি উভয়ই অনুমোদিত। অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক অনুমোদনের পাশাপাশি, রেনাটা পিএলসি যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে ক্যাবারগোলিনের জন্য অনুমোদন পেয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com