রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

আইএফআইসি ব্যাংকের বন্ড ইস্যুর অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | 583 বার পঠিত | প্রিন্ট

আইএফআইসি ব্যাংকের বন্ড ইস্যুর অনুমোদন
Responsive Ad Banner

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের বাজারে বন্ড ছেড়ে ৫শ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩০ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৭৮০তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল (শেয়ারে রূপান্তর যোগ্য নয়) সাব-অর্ডিনেট বন্ড। এটি আনসিকিরড বন্ড। অর্থাৎ এই বন্ডের বিপরীতে ব্যাংকটি কোনো জামানত রাখছে না।

বন্ডটির সর্বনিম্ন কুপন রেট হবে সাড়ে ৭ শতাংশ। আর সর্বোচ্চ কুপন রেট সাড়ে ১০ শতাংশ।

এই বন্ডের প্রতি ইউনিট/লট এর অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যাংকটির টিআর টু মূলধনের অংশ হিসেবে কাজ করবে।

বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্ত্বশাসিত করপোরেশন সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর অ্যারেঞ্জার হিসেবে থাকবে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com