সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

কিউআই অফারের মাধ্যমে টাকা উত্তোলন করবে মোস্তফা মেটাল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | 409 বার পঠিত | প্রিন্ট

কিউআই অফারের মাধ্যমে টাকা উত্তোলন করবে মোস্তফা মেটাল
Responsive Ad Banner

পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে আসছে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোয়ালিফাইয়েড ইনভেস্টরস (Qualified Investors-QI) অফারের মাধ্যমে দ্বিতীয় কোম্পানি হিসবে বাজারে আসবে কোম্পানিটি।

বুধবার (৩০ জুন) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম কমিশন সভায় কোম্পানিটির প্রস্তাব অনুমোদন করা হয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

সূত্র অনুসারে, কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৭৬ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১০ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com