মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ঋণের সব ফাইল সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | 367 বার পঠিত | প্রিন্ট

ঋণের সব ফাইল সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ
Responsive Ad Banner

ঋণ অনুমােদন বা নবায়নে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রহণ এবং ঋণ ফাইলে যথাযথভাবে সংরক্ষণ করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি-বিআরপিডি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

Responsive Ad Banner

সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘জনস্বার্থে সংস্থার অনুকূলে ব্যাংক কর্তৃক ঋণ অনুমােদন বা নবায়নের সময় বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও স্টেকহােল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন গ্রহণ করে তা যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। ব্যাংক কর্তৃক ঋণ অনুমােদন বা নবায়নের ক্ষেত্রে অন্য যেসব প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করার প্রয়ােজনীয়তা থাকবে, তাও যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।’

‘সিএমএসএমই সেক্টরে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব বিবেচনায় এবং এ সেক্টরে ঋণের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সিএমএসএমই সেক্টরের কটেজ (সি), মাইক্রো (এম) এবং ক্ষুদ্র (এস) সাব-সেক্টরের যেসব প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল রিপাের্টিং আইন, ২০১৫ এর ২ (৮) ধারায় উল্লেখিত সংজ্ঞানুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে সেসব প্রতিষ্ঠানের ঋণ অনুমােদন বা নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টেকহােল্ডারদের জন্য প্রণীত পরিদর্শন প্রতিবেদন গ্রহণ করে তা বাধ্যতামূলকভাবে আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখ হতে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে।’

এতে আরও বলা হয়, ‘উক্ত সার্কুলারের অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ -এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com