নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | 231 বার পঠিত | প্রিন্ট
৫০০ কোটি টাকার ফুল্লি রিডেম্বল নন-কনভাটেবল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই বন্ডের নাম ‘এফএসআইবি চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’
বন্ডটি ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ১০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ারবাজার২৪
Posted ৬:২৭ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin