বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক হলেন মিনহাজ মান্নান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | 150 বার পঠিত | প্রিন্ট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক হলেন মিনহাজ মান্নান
Responsive Ad Banner

অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন।

মিনহাজ মান্নান ইমন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

Responsive Ad Banner

আগামী ১০ ডিসেম্বর ডিএসই’র পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এজন্য ১৬ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে ডিএসই।

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।

নির্বাচন কমিশন গত ২৮ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ নির্ধারণ ছিল। ওই সময়ের মধ্যে মিনহাজ মান্নান ইমন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com