মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | 185 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ১৪ কোটি ২৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- বিচ হ্যাচারি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, বেক্সিমকো, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক এবং সিএন্ডএ টেক্সটাইল লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭৮ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন কোম্পানিটির ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২ কোটি ১৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ লাখ ১৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার টাকা, বেক্সিমকোর ৬৪ লাখ ৮৯ হাজার টাকা, ইস্টার্ন ব্যাংকের ৪৭ লাখ ৮০ হাজার টাকা, পূবালী ব্যাংকের ৪৪ লাখ ২ হাজার টাকা এবং সিএন্ডএ টেক্সটাইল লিমিটেডের ৪১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com