সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

হংকংয়ে ২৬ নাবিক নিয়ে বিএসসির জাহাজ কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ জুন ২০২১ | 494 বার পঠিত | প্রিন্ট

হংকংয়ে ২৬ নাবিক নিয়ে বিএসসির জাহাজ কোয়ারেন্টিনে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : হংকং বন্দরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের এক নাবিক। যে কারণে আরও ২৬ জনসহ বাংলাদেশের পতাকাবাহী বিএসসির জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরকে ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। জাহাজটি গত ১০ জুন চট্টগ্রাম বন্দর ছেড়ে গিয়েছে।

 

Responsive Ad Banner

বিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, এমভি বাংলার জয়যাত্রা ওইসময় বর্হিনোঙ্গরে পণ্য খালাস করছিল। গত ২১ জুন বন্দরের বর্হিনোঙ্গরে ‘এমভি বাংলার জয়যাত্রা’র সাধারণ নাবিক মোকাররম হোসেন (৫৫) ঘুমন্ত অবস্থায় মারা যান। পরে স্থানীয় কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষা করলে তিনি কোভিড আক্রান্ত ছিলেন বলে জানা যায়। এরপর জাহাজটির বাকি নাবিকদের আইসোলেশনে রাখা হয়। কর্তৃপক্ষ পরীক্ষার জন্য তাদের নমুনা নিয়ে গেছে। তবে ফলাফল জানানো হয়নি বলে আরও কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com