রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | 190 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৪ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট ১৪ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- ব্যাংক এশিয়া, বেক্সিমকো, এক্সপ্রেস ইন্সুরেন্স, খান ব্রাদার্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং ব্রাক ব্যাংক পিএলসি। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। এদিন ব্যাংকটির ৩ কোটি ৬৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকোর ১ কোটি ৯৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৪২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ১ কোটি ১২ লাখ ৫৫ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১০ লাখ ৯০ হাজার এবং ব্রাক ব্যাংক পিএলসির ৭৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com