দুই কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | 253 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ও হাইডেলবার্গ মেটারিয়ালস বাংলাদেশ পিএলসি। কোম্পানি ২টি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এশিয়া ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অন্যদিকে হাইডেলবার্গ তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

Responsive Ad Banner

উল্লেখ্য, এই দুই কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১৮ পিএম | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com